বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৯ জনের প্রাণহানি হয়
নাইজেরিয়ায় নৌকাডুবিতে অন্তত ২৯ জনের প্রাণহানি হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ায় প্রাণহানির এ ঘটনা ঘটে। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) স্থানীয় বাসিন্দা ও প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম বিবিসি।
জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে থাকে এবং নৌকাডুবিতে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে। সোকোতো প্রদেশের গভর্নর আমিনু তাম্বুওয়াল জানিয়েছেন, নৌকাটিতে ৩৫ জন আরোহী ছিলেন। আরোহীদের বেশিরভাগই ছিলেন নারী। দুর্ঘটনার পর ডুবুরিরা ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হন।
Posted ৮:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh