বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
পাকিস্তানের সেনাপ্রধান কামাল জাভেদ বাজওয়া
পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো নিয়ে যে গুঞ্জন রটেছে, তা সত্য নয়। চলতি বছরের ২৯ নভেম্বর দেশটির সেনাপ্রধান জেনারেল কামাল জাভেদ বাজওয়া অবসরে যাচ্ছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল মেজর বাবর ইফতিখার। ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের নভেম্বরে শেষ হবে সেনাপ্রধান জাভেদ বাজওয়ার দায়িত্বের মেয়াদ। তিনি এ মেয়াদ বাড়ানোর আবেদন করবেন না এবং তা চানও না। খবর ডনের।
২০১৬ সাল থেকে পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন জাভেদ। সর্বশেষ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শপথগ্রহণ অনুষ্ঠানে সেনাপ্রধানের অনুপস্থিতি দেশটির গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে অনেকে গণমাধ্যম জানিয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে শাহবাজ শরিফের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
Posted ৮:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh