সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টুইটারের বদলে শ্রীলঙ্কা কিনে নেয়ার অনুরোধ মাস্ককে

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৬ এপ্রিল ২০২২

টুইটারের বদলে শ্রীলঙ্কা কিনে নেয়ার অনুরোধ মাস্ককে

ছবি : সংগৃহীত

টুইটার কিনতে আগ্রহী মার্কিন ধনকুবের এলন মাস্ক। তবে টুইটার না কিনে সেই অর্থ দিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আর্জি জানালেন নেটিজেনরা। মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে ৪৩ বিলিয়ন মার্কিন ডলার দিতে প্রস্তুত মাস্ক। তবে শ্রীলঙ্কার আর্থিক সংকট দূর করতে দরকার ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। টুইটে এলন মাস্কের উদ্দেশে নেটিজেনদের কেউ লিখেছেন, ‘এলন মাস্ক আপনি যদি কিছু কিনতেই চান, তাহলে শ্রীলঙ্কাকে কিনুন। টুইটারকে ছেড়ে দিন।’ কেউ আবার মাস্কের উদ্দেশে লেখেন, ‘এলন মাস্ক টুইটারের জন্য ৪৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চান। কেউ ওনাকে বলুন যে, তিনি শ্রীলঙ্কাকে ৪৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নিতে পারেন।’

সম্প্রতি টুইটার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন এলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে ৪৩ বিলিয়ন মার্কিন ডলার অফার করেছেন তিনি। দিনকয়েক আগেই টুইটারে শেয়ার কিনেছেন মাস্ক। তবে মাত্র কয়েকদিন আগে তিনি জানিয়েছিলেন, সংস্থার বোর্ডে থাকতে তিনি আগ্রহী নন। জানা যাচ্ছে, এলন মাস্ক টুইটার কিনতে প্রতি শেয়ার পিছু ৫৪.২০ ডলার করে অফার করেছেন। ১ এপ্রিল তিনি যখন টুইটারের ৯ শতাংশ শেয়ার কিনেছিলেন তখন শেয়ারের দাম ছিল ৩৯.৩১ ডলার।

এদিকে, অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। জ্বালানি তেলের অভাবে ভোগা দ্বীপরাষ্ট্রে বাজারে নিত্যপ্রয়োজনীয় দাম আকাশ ছোঁয়া। চালের দাম প্রতি কেজি ৪৫০ টাকা ছাড়িয়েছে। এদিকে, সাধারণ মানুষের হাতে একদম টাকা নেই। এই পরিস্থিতিতে এলন মাস্ককে টুইটার ছেড়ে কার্যত শ্রীলঙ্কার পাশেই দাঁড়াতে আর্জি জানিয়েছেন নেটিজেনরা।

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.