বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৭ এপ্রিল ২০২২
ছবি : সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের গুরুত্বপূর্ণ অধিবেশনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্যদের ক্ষোভের মুখে পড়েছেন ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির। এমনকি ডেপুটি স্পিকারের গায়ে হাতও তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনপ্রণেতারা। এসময় তার চুল ধরে টানাহেঁচড়া করেছেন। খবর : এনডিটিভি
টিভি ফুটেজে দেখা গেছে, দোস্ত মুহাম্মদ মাজারিরের ওপর ইমরানের দলের সদস্যরা চড়াও হন। এ সময় তারা তাকে চড়-ঘুষি মারেন এবং টানাহেঁচড়া করেন। ১৬ এপ্রিল শনিবারের অধিবেশনে পিটিআই দলের সংসদ সদস্যরা পার্লামেন্টে বদনা (লোটা) নিয়ে ঢোকেন। পিটিআই থেকে দলত্যাগ করা নেতাদের উদ্দেশে বদনা বদনা বলে স্লোগান দেন। তাদের দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হয়েছেন হামজা শেহবাজ এবং পারভেজ এলাহি। এই দুইজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ছেলে হামজা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং অন্যান্য জোটের যৌথ প্রার্থী। অন্যদিকে পিটিআই সমর্থিত হচ্ছেন পিএমল-কিউ’র পারভেজ এলাহি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পার্লামেন্টের ভেতরে পুলিশ প্রবেশ করেন। সংশ্লিষ্টরা বলছেন, পার্লামেন্টে পুলিশ প্রবেশ করায় এর পবিত্রা নষ্ট হয়েছে। কারণ এর আগে পাকিস্তানের ইতিহাসে পাঞ্জাব পার্লামেন্টে কখনো পুলিশ প্রবেশ করেনি। এর জন্য দোষীদের শাস্তির দাবি জানান তারা।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh