বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৮ এপ্রিল ২০২২
মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ
মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ জানিয়েছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরতা নিয়ে পোস্ট দেওয়ায় তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ফিলিস্তিন বংশোদ্ভূত এ সুপার মডেল বলেন, আমার যে কোনো পোস্ট ১০ লাখ ফলোয়ার দেখেন। পবিত্র আল-আকসায় অবৈধ ইহুদি বসতকারী ও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিয়ে একটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটি ডিসঅ্যাবল হয়ে যায়। খবর : আনাদোলুর।
ফ্যাশন ম্যাগাজিন হারপার্স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপার মডেল বেল্লা হাদিদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের কথা জানান। গত ১৫ এপ্রিল জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে নারী-শিশুসহ শতাধিক ফিলিস্তিনি আহত হন এবং অসংখ্য নিরপরাধ মুসল্লিকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ। গত ১৭ এপ্রিল ইসরাইলি বাহিনীর ছত্রছায়ায় আল-আকসায় প্রবেশ করে জেরুজালেমে অবৈধ ইহুদি বসতিগুলোর সাত শতাধিক বাসিন্দা। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। আল-আকসা পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৮০ সালে দখলদার ইসরাইলিরা জেরুজালেম দখল করে নেয়।
Posted ৬:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh