সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আবারো মন্ত্রিত্ব পেলেন হিনা রব্বানী

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

আবারো মন্ত্রিত্ব পেলেন হিনা রব্বানী

পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী হিসেবে ২০১১ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন হিনা রব্বানী। সে সময় পাকিস্তানের সরকারের দায়িত্বে ছিলেন ইউসুফ রাজা গিলানি। দুই বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মাত্র ৩৩ বছর বয়সে মন্ত্রী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন হিনা। এবার সেই হিনা ফের দায়িত্ব পেয়েছেন। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে পাকিস্তান পিপলস পার্টির এ রাজনীতিবীদের। তবে এবার তিনি পূর্ণ মন্ত্রী হননি। তার বদলে তাকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা হিনা রব্বানি পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে।

তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) চলে আসেন। পিপিপি সরকার আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি। হিনা রব্বানি তার কাজকর্মের মাধ্যমেও আলোচনায় এসেছিলেন। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জোর দিতেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে একবার হিনা বলেছিলেন, যুদ্ধ জয় করে কাশ্মির জয় করা সম্ভব নয়। তিনি প্রায়ই বলতেন ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান করা যাবে। এদিকে মঙ্গলবার পাকিস্তানের নতুন মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১১ এপ্রিল অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে নতুন প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। কিন্তু নতুন সরকারের মন্ত্রীসভা ঠিক করতে কয়েকদিন সময় নেন তিনি। ১৯ এপ্রিল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনে ৩১ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৩ জন শপথ নেন। সূত্র : ডন

Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.