বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
ছবি : সংগৃহীত
স্বামীর সেবা করতে দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেসঅসুস্থ স্বামী ক্রিস স্টোনের সেবার জন্য সাময়িক সময়ের জন্য দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস। সম্প্রতি ক্রিস স্টোন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন। দেশটির উপপ্রধানমন্ত্রী উইলমেসও ‘গ্রীষ্মকালীন ছুটিতে থাকবেন’। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ‘শলাপরামর্শ করেই’ এমন সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু এক বিবৃতিতে জানান, উইলমেস যে সিদ্ধান্ত নিয়েছেন তা ‘সর্বোচ্চ সম্মানের যোগ্য’। তবে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন না। একটি ‘রাজকীয় ফরমান’ জারি করে তার দায়িত্ব সাময়িক সময়ের জন্য অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হবে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী সোফি ছুটি নেয়ায় সাময়িক সময়ের জন্য বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী ডি ক্রু। এ বিষয়ে তিনি বলেন, ‘এ কঠিন পরিস্থিতিতে একজন স্ত্রী, একজন মায়ের ভূমিকা পালন করা জরুরি।’ ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন আমেরিকান রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন। এ ছাড়া নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তা ছাড়া আছেন পেন্টাগনের কর্মকর্তারা। তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তারা কখনো আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। মার্ক জাকারবার্গ ও কমলা হ্যারিস ছাড়াও আরও ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
গত ২২ মার্চ ফেসবুক ও ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত। এর এক মাসের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা দিল ক্রেমলিন। খবর : টাইমস অব ইন্ডিয়া
Posted ১০:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh