সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২

দুর্নীতির মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

দুর্নীতির অভিযোগে দায়ের করা প্রথম মামলায় মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সামরিক জান্তার আদালত। ইয়াংগুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার এবং ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেয়ার মামলায় ২৭ এপ্রিল (বুধবার) তাকে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, সু চির বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে এ রায়ই প্রথম। এখনও ১০টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেয়া এবং করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় গত ডিসেম্বরে সু চিকে ৪ বছরের কারাদণ্ড হয়। পরে তা কমিয়ে ২ বছর করা হয়। এছাড়া অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও ব্যবহারের অভিযোগে দায়ের করা আরেক মামলায় জানুয়ারিতে তাকে ৪ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

গত বছরের ৫ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এরপর সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে তাকেও কারাগারে অন্তরীণ করে রাখা হয়।

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.