সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পার্লামেন্টে বসে পর্ন দেখার দায়ে পদত্যাগের ঘোষণা ব্রিটিশ এমপির

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০১ মে ২০২২

পার্লামেন্টে বসে পর্ন দেখার দায়ে পদত্যাগের ঘোষণা ব্রিটিশ এমপির

ব্রিটিশ এমপি প্যারিশ। ছবি : সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন সংসদ সদস্য পদত্যাগ করছেন। ইংল্যান্ডের ডেভন এলাকার এমপি নিল প্যারিশ বলছেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন। তিনি স্বীকার করেন, কিন্তু পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন। বিবিসির সাথে সাক্ষাৎকারে প্যারিশ বলেন, সেটা ছিল এক সাময়িক উন্মাদনা।

এই ঘটনা নিয়ে তদন্ত হবার পরই তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি’র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বাষট্টি-বছর বয়স্ক এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী ব্যাপারটা দেখে ফেলেন। তারা এ নিয়ে অভিযোগ করার পর তুমুল হৈচৈ শুরু হয়। এমপি প্যারিশ বলেন, ‘আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া।’

‘সেটা ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে। তিনি বলেন, ‘আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।’

গত বুধবার ব্রিটিশ এই এমপির এহেন কাণ্ডের কথা প্রকাশ পায়। এরপর গত শুক্রবার কনজারভেটিভ পার্টি প্যারিশকে দলে থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.