সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পি কে হালদারকে ফেরত চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ মে ২০২২

পি কে হালদারকে ফেরত চেয়েছে বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে পি কে হালদারকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এর বিপরীতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ১৭ মে (মঙ্গলবার) দুপুরে ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। পররাষ্ট্র সচিব বলেন, পি কে হালদারকে ভারত থেকে ফেরত আনতে সময় লাগতে পারে। তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।

হালদারকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখুন, এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়। গত সপ্তাহে ছুটির দিনে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কাছে যা তথ্য আছে, তার ভিত্তিতে একটা সময় বাংলাদেশকে জানানো হবে। বুঝতে হবে, এটি কিন্তু বড়দিনের কার্ড বিনিময় নয়। আমি মনে করি, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়। সেটি আস্তে আস্তে হতে দিন। এ নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি।

দোরাইস্বামী বলেন, দুই দেশের মধ্যে অপরাধমূলক তৎপরতা দমনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা রয়েছে। বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। আমরা তা যাচাই করছি। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলাদেশ ও ভারতের সংঘবদ্ধ অপরাধ ও অপরাধীদের দমনের জন্য সহযোগিতা রয়েছে।

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.