সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘গ্রিসের সঙ্গে আর কোনো আলোচনা নয়’

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

‘গ্রিসের সঙ্গে আর কোনো আলোচনা নয়’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গ্রিসের সঙ্গে আর কোনো দ্বিপক্ষীয় আলোচনা করবেন না বলে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন। ১ জুন (বুধবার) তিনি এই নির্দেশ দেন। খবর জেরুজালেম পোস্টের। প্রায় ৫ বছর বন্ধ থাকার পর গত বছর দুই দেশের মধ্যে নানা ইস্যুতে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু এরদোগানের এ ঘোষণার মধ্য দিয়ে তা আবারও বন্ধ হতে চলেছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে সীমানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে গ্রিস ও তুরস্কের। তা নিরসনে দুই দেশ আলোচনায় বসলেও তাতে সামান্যই অগ্রগতি হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে এরদোগান জানান, তার কাছে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের ‘কোনো অস্তিত্ব নেই’।

এরদোগানের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান পাওয়া ঠেকাতে উঠে পড়ে লেগেছে গ্রিস। মিটসোটাকিস তার সবশেষ যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি তুরস্কের এফ-১৬ পাওয়া ঠেকানোর চেষ্টা করেছেন। উল্লেখ্য, তুরস্ক ও ন্যাটো উভয় দেশই সামরিক জোট ন্যাটোর সদস্য। সমুদ্রসীমা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ বহুদিনের।

Posted ৭:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.