বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে ৯ জুন (বৃহস্পতিবার) দিল্লি পুলিশ এই মামলা দায়ের করেছে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা, একজন সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকজন ব্যবহারকারী এবং ধর্মীয় বিভিন্ন সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে।
বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্বে— বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh