বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১০ জুন ২০২২
রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। ছবি : সংগৃহীত
২০২২-২৩ অর্থবছরে জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে ধনী ও অর্থ পাচারকারীদের জয় হয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। ১০ জুন (শুক্রবার) সকালে রাজধানীর লেকশোর হোটেল বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাজেট পর্যালোচনার বিস্তারিত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
এ সময় সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, এবারের বাজেটে যাদের টাকা-পয়সা আছে এবং উদ্যোক্তা ও ব্যবসায়ীদের যারা টাকা পাচার করে, এই শ্রেণির জয় হয়েছে। গরিবের জন্য বাজেটে তেমন কিছু নেই। বাজেটে সবচেয়ে বেশি উপক্ষিত হয়েছে মধ্যবিত্ত শ্রেণি। এই মুহূর্তে ল্যাপটপের দাম বাড়ানো ঠিক হয়নি।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh