বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২১ জুন ২০২২
ভারতের পাটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল স্পাইসজেটের যাত্রীবাহী বিমানটি। টেক অফের কিছুক্ষণ পরেই স্থানীয়দের নজরে পড়ে, বিমানের ডানায় আগুন। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে খবর দেওয়া হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম থেকে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয় বিমানচালকদের। কিন্তু পাটনার বিমানবন্দর এমন জায়গায়, যার রানওয়ের একদিকে গাছের লম্বা সারি, অন্যদিকে রেললাইন। স্বাভাবিক পরিস্থিতিতেই পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের রানওয়েতে বিমান অবতরণ করানো খুব সহজ নয়। তার ওপর এ রকম জরুরি অবস্থা।
বিমানের যাত্রী এবং কর্মীরা বেঁচে ফিরতে পারবেন তো? না কি মাঝ আকাশেই ইঞ্জিন থেকে পুরো বিমানে আগুন লেগে যাবে? চিন্তায় ছিলেন বিমানকর্মীরা। এ নিয়ে প্রচণ্ড চিন্তায় ছিলেন সবাই। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন স্পাইসজেট বোয়িং ৭৩৭ বিমানের মহিলা পাইলট ক্যাপ্টেন মনিকা খন্না। মনিকার সাহস ও ধৈর্যের প্রশংসা করেছেন ডিজিসিএর কর্মকর্তাসহ বহু বিমান সংস্থার অভিজ্ঞ কর্মকর্তারা। খবর : আনন্দবাজার পত্রিকার।
Posted ৬:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh