মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৪ আগস্ট ২০২২

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেটকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

চারদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট। ১৪ আগস্ট (রবিবার) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা ও স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এ সময় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। জাতিসংঘের প্রথম কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশ সফর এটি।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এ মানবাধিকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

একই দিনে রাজধানীর ইস্কাটনস্থ বিস মিলনায়নে একটি সেমিনারে বক্তৃতা করার পাশাপাশি ঢাকার জাতিসংঘ অফিসের আয়োজনে বাংলাদেশে থাকা পশ্চিমা কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও এনজিও প্রতিনিধি দলের সঙ্গে পৃথক পৃথক রুদ্ধদ্বার বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রের ধারণা মিশেল বাশেলেটের সফরে ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, গুম, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিয়ে আলোচনা হতে পারে।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সফরকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার একটি সুযোগ হিসেবে দেখছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন, জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার প্রধান স্বচক্ষে প্রত্যক্ষ করবেন কীভাবে মানবাধিকার ঠিক রেখে বাংলাদেশ উন্নয়ন যাত্রাকে সামনে এগিয়ে নিচ্ছে। চলমান মহামারি সত্ত্বেও দেশে কেউ অনাহারে মারা যায়নি। ১৬৫ মিলিয়নের দেশ বাংলাদেশ গৃহহীনদের প্রায় এক মিলিয়ন বাড়ি দেয়ার সামর্থ্য রাখে। সামাজিক নিরাপত্তা সুরক্ষা কর্মসূচির আওতায় ১০ মিলিয়নেরও বেশি পরিবার খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ পাচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ মানুষের জন্য খাদ্য, বাসস্থান ও উন্নয়নের অধিকার ইত্যাদি মৌলিক মানবাধিকারের প্রচার করছে। এছাড়া, বাংলাদেশে শপিংমল, স্কুল বা উপাসনালয়ে কেউ নিহত হচ্ছে না।

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.