শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আত্মবিশ্বাসী রাশমিকা মান্দানা

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩

আত্মবিশ্বাসী রাশমিকা মান্দানা

ছবি : সংগৃহীত

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার বলিউড যাত্রাটা মোটেও ভালো হয়নি। ‘গুডবাই’ এবং ‘মিশন মজনু’ দু’টি সিনেমাই ব্যর্থ। তবে নিজেকে গুটিয়ে নিতে রাজি নন রাশমিকা। পরবর্তী সিনেমা নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। তার ক্যারিয়ারে আশার আলো দেখাচ্ছে ‘অ্যানিমাল’- ছবিটি।

চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের সঙ্গে অভিনীত এই ছবি। ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দ্বীপ রেড্ডি বঙ্গা রয়েছেন পরিচালনার দায়িত্বে। বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার। গত মাসে মুক্তি পায় ছবির ‘প্রি-টিজার’। যদিও ছবিটি চলতি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে তা পিছিয়ে ৫ই ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। আর তাতেই ছবিটি নিয়ে আত্মবিশ্বাসী অভিনেত্রী। রাশমিকা বলেন, ডিসেম্বর মাসটা আমার জন্য ভীষণ লাকি।

এই মাসেই মুক্তি পেয়েছিল আমার প্রথম ছবি ‘কিরিক পার্টি’। এ ছাড়াও ‘পুষ্পা’, ‘চমক’, ‘অঞ্জনি পুত্র’ আমার ক্যারিয়ারে হিট ছবিগুলো এই মাসেই মুক্তি পায়। ‘অ্যানিম্যাল’- আমার পঞ্চম ছবি, যা ডিসেম্বরে মুক্তি পাবে। স্বাভাবিকভাবেই আমি উত্তেজিত। এদিকে জুন মাসে এর প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক।

ঝলকে রণবীরের পরনে সাদা শার্ট, সঙ্গে দক্ষিণী কায়দায় পরা সাদা ধুতি। কুড়াল হাতে পর্দায় হাজির অভিনেতা। এই ঝলকের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওল্ডবয়’ সিনেমার একটি দৃশ্যের মিল থাকার অভিযোগ করে নেটিজেনদের একাংশ। তবে অভিযোগ অস্বীকার করেছেন রাশমিকা। অভিনেত্রী বলেন, ‘অ্যানিমাল’র মতো ছবি দর্শক আগে কখনো দেখেননি। চরিত্রটাই একেবারে অন্য রকম। আমি নিজেও কখনো এমন চরিত্রে অভিনয় করার কথা কল্পনাও করিনি।

Posted ১২:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.