বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
বলিউডে নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম জাহ্নবী কাপুর। তারকা মা-বাবার মেয়ে। ২০১৮ সালে ‘ধড়ক’- ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের পর পাঁচ বছরে ধীরে ধীরে সিনেমাপাড়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। তারকা সন্তান হওয়ার সুবাদে বলিউডে অভিষেকের পর থেকে একের পর এক ছবিতে কাজ করেছেন। তবে তার অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যেন বেশি উৎসাহ অনুরাগীদের। প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। তবে তার জীবনে ঈশান এখন অতীত। গত কয়েক মাস ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ অভিনেত্রী। ইতিমধ্যেই বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গিয়েছে তাদের। এবার এ যুগল একসঙ্গে ছুটি কাটাতে গেলেন মায়ানগরী মুম্বইয়ে।
সেখানে জাহ্নবীর পরনে ছিল গোলাপি পোশাক। কো-অর্ড সেট, সঙ্গে গোলাপিরঙা লম্বা ঝুলের শার্ট। অন্যদিকে, শিখরের পরনে হালকা নীল রঙের শার্ট, সঙ্গে জিন্স। মুম্বই বিমানবন্দরে তারা এক ফ্রেমে ধরা না দিলেও জাহ্নবীর মুখের হাসি থেকেই স্পষ্ট, তার ও শিখরের গন্তব্য একই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। তবে কি পরিণীতি চোপড়ার পর জাহ্নবীও বিয়ে করতে চলেছেন রাজনীতিবিদের পরিবারে?
তেমনটাই জল্পনা নায়িকার অনুরাগী মহলে। মাসখানেক আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জাহ্নবী। পরনে শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল। সঙ্গে ছিলেন শিখর। অভিনেত্রীর হাতে দেখা মিলেছিল হীরার আংটিরও। তখনই কানাঘুষো শোনা যায়, শিখরের সঙ্গে নাকি আংটিবদল সেরে নিয়েছেন অভিনেত্রী।
Posted ২:২২ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh