শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ট্রলের শিকার শ্রদ্ধা কাপুর

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ট্রলের শিকার শ্রদ্ধা কাপুর

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। এদিন রাতে নিজেকে নিজে একতা ল্যাম্বরগিনি কিনে উপহার দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। লাল রঙের সেই গাড়িটির দাম চার কোটিরও বেশি। ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা মডেলের গাড়িটি চালানোর আগে সেটি পূজা করাতে মুম্বাইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে গাড়িটির পূজা করেন অভিনেত্রী। তারপর গাড়ির চালকের আসনে বসেন।

ল্যাম্বরগিনি মুম্বাইয়ের প্রধান পূজা চৌধুরীও শ্রদ্ধা আর তার লাল ল্যাম্বরগিনির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পূজা লিখেছেন ক্যাপশনে লেখেন, ‘আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! প্রতিভাবান শ্রদ্ধা কাপুরের হাতে একটি হুরাকান টেকনিকা তুলে দিচ্ছি, আমি অনেক বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি। কোম্পানিটির সঙ্গে আমার যাত্রার এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত। এটি মুম্বাইতে প্রথম ল্যাম্বরগিনি যে এমন একজন প্রতিভাবান নারীকে বিক্রি করা হয়েছে।’

এদিকে ল্যাম্বরগিনি কেনার জন্য তীব্র ট্রলের মুখেও পড়তে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। প্রসঙ্গত এই গাড়িটি অত্য়ন্ত ব্যয়বহুল একটি গাড়ি। এর উপর গাড়িটি উচ্চ অ্যাকটেন ফুয়েলে চলে, যা কম জায়গায় পাওয়া যায়। এই গাড়ি সাধারণ জ্বালানিতেও চালানো যায় ঠিকই তবে তাতে ইঞ্জিনের ক্ষতি হয় বলেই দাবি করা হয়। আর এই কারণেই এই গাড়ির পরিবেশ ক্ষতি করে বলেও দাবি করা হয়। আর এই কারণগুলি তুলে ধরে সোশ্যালে শ্রদ্ধার তীব্র সমালোচনা করেন নেটিজেনদের একাংশ।

Posted ১০:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.