শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কর্মকাণ্ড চালালে ব্যবস্থা : আইজিপি

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কর্মকাণ্ড চালালে ব্যবস্থা : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগ কোনো কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ছাত্রলীগ আর কখনো মিছিল-মিটিং করতে পারবে না। তাদেরকে মিছিল-মিটিং করতে দেয়া হবে না। ছাত্রলীগকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে। তাই ছাত্রলীগ আর কখনো বাংলাদেশে কোথাও একত্রিত হয়ে মিছিল-মিটিং করতে পারবে না। ইতিমধ্যে কয়েকটি জায়গায় খণ্ড খণ্ড মিছিল করেছে। সেসব মিছিল হতে ছাত্রলীগের কয়েক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

ময়নুল ইসলাম বলেন, ‘কতিপয় বিপথগামী সদস্যের জন্য পুলিশ বিভাগ সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্যকে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে। বিপথগামী সকল সদস্যদের আইনের আওতায় আনা হবে।’

আগামীতে যেন কোনো রাজনৈতিক দল পুলিশ সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অস্ত্র নিয়ে নতুন করে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়ে পুলিশপ্রধান বলেন, ‘যাতে বৈধ অস্ত্র আর কোনো নিরীহ মানুষের বুকের ওপর ব্যবহার না হয়। আবু সাঈদ হত্যাসহ জুলাই আন্দোলনে নিহতদের বিচারিক গুরুত্বপূর্ণ মামলাসমূহ বিশেষ অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। সেখানে তিনি আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আইজিপি।

Posted ৮:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.