বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পিটের সঙ্গে বুলেট ট্রেনে বিটজ

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২০

পিটের সঙ্গে বুলেট ট্রেনে বিটজ

সনি পিকচার্সের অ্যাকশন মুভি ‘বুলেট ট্রেন’-এ ব্র্যাড পিটের সফর সঙ্গী হলেন যাজি বিটজ। এ অভিনেত্রীকে ‘ডেডপুল টু’তে দেখা গেছে। ‘হবস অ্যান্ড শ’-খ্যাত ডেভিড লিচ ছবিটি পরিচালনা করছেন। পিট-বিটজের সঙ্গে আরও আছেন জোয়ী কিং, অ্যারন টেইলর-জনসন, ব্রায়ান টাই হেনরি ও অ্যান্ড্রু কোজি।

জাপানের বাণিজ্য সফল লেখক কোতারু ইসাকার উপন্যাস ‘মারিয়া বিটল’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘বুলেট ট্রেন’। টোকিও-র এক ট্রেনে একদল হিটম্যান ও আততায়ীর বিরোধ-লড়াই নিয়ে এর গল্প।

গত জুলাইয়ে সিনেমাটির সঙ্গে যুক্ত হন ব্র্যাড পিট। কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ স্ট্যান্টম্যান ক্লিফ বুথের চরিত্রে অভিনয় করে সর্বশেষ অস্কার পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন অভিনেতা। এর পর ‘বুলেট ট্রেন’-এর মাধ্যমে ফের ক্যামেরার সামনে ফিরছেন তিনি।

এ ছাড়া হাতে আছে এমা স্টোনের সঙ্গে ড্যামিয়েন শ্যাজেল পরিচালিত ‘বেবিলন’, সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। চলতি বছর শুরুর কথা থাকলেও ‘বুলেট ট্রেন’-এর এ ছবির শিডিউল পেছানো হয়েছে।

অন্যদিকে বর্তমানে ‘দ্য হার্ডার দে ফল’-এ কাজ করছেন যাজি বিটজ। তার সাম্প্রতিক ছবির মধ্যে আছে সানড্যান্স ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়া ‘নাইন ডেজ’।

Posted ৬:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.