সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল ২৪ এর ইকবাল আহসান

ঢাকা :   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল ২৪ এর ইকবাল আহসান

ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল ২৪ এর ইকবাল আহসান

‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস এডিটর ইকবাল আহসান। এছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশনের ১৯ জন সাংবাদিক ‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার পেয়েছেন। গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে তার হাতে বর্ষসেরা পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্র্বতী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সংশ্লিষ্টরা জানান, এ বছর প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া, টিভি এই তিনটি ক্যাটাগরিতে অর্থনীতির ৯টি বিষয়ের ওপর ১৬৮টি প্রতিবেদন জমা পড়েছিল। এখান থেকে সেরা ১৭টি প্রতিবেদন নির্বাচিত হয় এই পুরস্কারের জন্য।

প্রিন্ট ও অনলাইন মিডিয়ার বিভিন্ন শ্রেণিতে পুরস্কার পাওয়া অন্য সাংবাদিকেরা হলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি; দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবীব; ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা; দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি জেবুন নেসা ও নিজস্ব প্রতিবেদক সালাহ উদ্দিন আহমেদ; ইউএনবির বিশেষ প্রতিনিধি সদরুল হাসান; শেয়ারবিজের নির্বাহী সম্পাদক ইসমাইল আলী; ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শফিকুল ইসলাম; আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক জিয়াদুল ইসলাম ও দৈনিক কালবেলার বার্তা সম্পাদক রাজু আহমেদ।

টেলিভিশন মাধ্যম থেকে বিভিন্ন শ্রেণিতে পুরস্কার পেয়েছেন, নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি বাবু কামরুজ্জামান, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস এডিটর ইকবাল আহসান ও যমুনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদ হোসেন পাপন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য সময়ের সরকার বদলের মতো বর্তমান অর্ন্তবর্তী সরকার দায়িত্বে আসেনি। যেসব চ্যালেঞ্জ আমরা এখন মোকাবিলা করছি, সেগুলোর সমাধান করা যাবে না এমন নয়। আমরা মানুষের ভালোর জন্য একটা পদচিহ্ন রেখে যাওয়ার চেষ্টা করছি, যাতে পরবর্তী সরকার এ সংস্কার কাজকে আরও এগিয়ে নিতে পারে।

Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.