বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। ৮-১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন সে। আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর ছাত্র। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা।
১৯ নভেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। এবং কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু জর গিফারীর নাম। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী আবু জর গিফারী।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh