সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

খালেদা জিয়ার সঙ্গে কী কথা হলো মাহফুজ-নাহিদ-আসিফদের

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

খালেদা জিয়ার সঙ্গে কী কথা হলো মাহফুজ-নাহিদ-আসিফদের

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলতে দাখা যায় উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে।

বিএনপির মিডিয়া সেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘ম্যাডাম আপনার শরীর কেমন?’ এসময় খালেদা জিয়া জানান, ‘না, বেশি ভালো না।’

মাহফুজ আলম তখন বলেন, ‘আপনাকে ভালো থাকতে হবে। আপনি সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লিখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’

এছাড়া, কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এই উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ।

এ সময় বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ হয় খালেদা জিয়ার।

অধ্যাপক ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

Posted ১১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.