সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বায়ুদূষণে ধুঁকছে ঢাকা, বাড়ছে রোগ-বালাই

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

বায়ুদূষণে ধুঁকছে ঢাকা, বাড়ছে রোগ-বালাই

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা বায়ুদূষণে ধুঁকছে। ধুলাবালি, যানবাহন আর কলকারখানার ধোঁয়ায় বছরের বড় অংশ জুড়ে ঢাকার বায়ুমান থাকে তলানিতে। সারা বছর চলা নির্মাণকাজ, সড়কের খোঁড়াখুঁড়ি আর আবর্জনা পোড়ানোয় দূষিত হয় বাতাস। মাস্ক ব্যবহার করেও দূষণ থেকে রেহাই পাচ্ছে না মানুষ। ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর চিত্রও প্রায় একই।

বিশেষ করে শিল্পাঞ্চল গড়ে ওঠা এলাকাগুলোতে বায়ুর মান বেশি খারাপ। গাজীপুর, নারায়াণগঞ্জের মতো এলাকাগুলোতেও বায়ু মান থাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে প্রায়ই বিশ্বের দূষিত বায়ুর শীর্ষস্থান দখল করে নেয় ঢাকা। দূষণের কারণে বাড়ছে রোগ-বালাই। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সব বয়সী মানুষ। রাজধানীর বায়ুদূষণ রোধে বা প্রতিকারে তেমন কোনো কার্যকর উদ্যোগও নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর।

আইকিউএয়ারের বাতাসের মানসূচকে গত এক মাসের ১৪ দিনই ‘খুবই অস্বাস্থ্যকর’ ছিল ঢাকা। আর ১৬ দিন ‘অস্বাস্থ্যকর’ ছিল। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে বায়ুমান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়। গত এক মাসের হিসাবে ঢাকার বায়ুমান ১৫১ থেকে ২৯৯ স্কোরে ওঠানামা করেছে। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে দেখা যায়, গত নভেম্বরের ১৫, ১৬, ২৩, ২৪, ২৫ ও ডিসেম্বরের ৪, ৫, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ তারিখে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২০১ থেকে ৩০০-এর মধ্যে। অর্থাৎ এই ১৪ দিন ‘খুবই অস্বাস্থ্যকর’ ছিল ঢাকার বাতাস। আর নভেম্বরের ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ডিসেম্বরের ১, ২, ৩, ৬ ও ৭ তারিখে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৫১ থেকে ২০০-এর মধ্যে। অর্থাৎ এই ১৬ দিন ঢাকার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। তবে এই এক মাসে একদিনও ঢাকার বায়ুমান ১৫০ স্কোরের নিচে নামেনি। অর্থাৎ কখনো খুবই অস্বাস্থ্যকর কিংবা অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকার বাতাস। শুধু ঢাকাই নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন জেলাতেও বেড়েছে বায়ুদূষণ। এতে হুমকির মুখে জনস্বাস্থ্য। দৈনিক এয়ার কোয়ালিটি ইনডেক্স রিপোর্টে দেখা যায়, গত ১১ই ডিসেম্বর নারায়ণগঞ্জের বায়ুমান বিপজ্জনক, গাজীপুরের বায়ুমান খুবই অস্বাস্থ্যকর ও সিলেট, খুলনা, রাজশাহীর বায়ুমান অস্বাস্থ্যকর ছিল। তার আগের দিন গাজীপুর ও নারায়ণগঞ্জের বায়ুমান খুবই অস্বাস্থ্যকর ও সিলেট, খুলনার বায়ুমান ছিল অস্বাস্থ্যকর।

Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.