সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিরাপত্তা হুমকিতে সমন্বয়করা, নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নিরাপত্তা হুমকিতে সমন্বয়করা, নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান নিখোঁজ হয়েছেন। ২১ ডিসেম্বর (শনিবার) বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সুম গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন। এদিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে। নুসরাত তার পোস্টে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খালেদের খোঁজ চালানোর অনুরোধ করেন এবং কোনো তথ্য জানলে তা জানাতে বলেছেন। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে দায়িত্ব পালন করা এক সমন্বয়ককে সম্প্রতি মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার নগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

হুমকি পাওয়া সমন্বয়কের নাম আশিকুর রহমান (২৬)। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। আশিকুর রহমান ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকার একটি বাসায় থাকেন। আনন্দ মোহন কলেজে স্নাতকোত্তরে পড়ছেন তিনি। অপরদিকে, সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজন। এ তিন শিক্ষার্থীর মৃত্যুতে প্রতিবাদ জানিয়ে মিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্র–জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া এ তিন শিক্ষার্থীকে ‘গুপ্তহত্যা’র অভিযোগ আনেন তারা।

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.