সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

ছবি : সংগৃহীত

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেওয়া হলে জনসাধারণের ঢল নামে শহীদ মিনারে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে সুর ওঠে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও। দিবসটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সেই শিক্ষা আবারও আমাদের ৫ আগস্টের প্রেরণা হয়ে এসেছে বলেই স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছি। এই শহীদরাই আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলার শক্তি।

শ্রদ্ধা জানাতে আসা ঢাকা কলেজ শিক্ষার্থী আলাউদ্দিন বলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, বাংলাকে আমাদের মাতৃভাষারূপে প্রতিষ্ঠিত করেছেন, অন্যায় চাপিয়ে দেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। শ্রদ্ধা জানাতে আসা মিলি হোসেন বলেন, ১৯৫২ সালে পূর্বসূরীরা ভাষার জন্য জীবন দিছে বলেই আজ আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি। শহীদরা শহীদ না হলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। তাই প্রতি বছরই একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসি। গর্ববোধ করি বাংলা ভাষায় কথা বলতে। তাদের আত্মদানের প্রতি আমার বিন্ম্র শ্রদ্ধা।

প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২১ ফেব্রুয়ারির) প্রথম প্রহরে ১২টা ২ মিনিটে তিনি শহীদ মিনারে ফুল দেন। ফুল দেওয়া শেষে ১২টা ৩ মিনিটে তিনি শহীদ মিনার ত্যাগ করেন।এর আগে রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এর আগে রাজু ভাস্কর্যের সামনে বিপ্লবী ছাত্র পরিষদ নামের একটি সংগঠন অবস্থান করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণসহ ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে। রাত ১১ টা ২০ মিনিটে তারা একটি মিছিল নিয়ে টিএসসি থেকে শহীদ মিনার দিকে রওনা হয়। টিএসসিতে প্রথমে তাদের বাধা দেওয়া হলেও পরে যেতে দেওয়া হয়। পরে তাদের শহীদ মিনারের পাশে এসে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভাষাশহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ফুল দেওয়া শেষে শহীদ মিনার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ১২টা ২ মিনিটে তিনি শহীদ মিনারে ফুল দেন। ফুল দেওয়া শেষে ১২টা ৩ মিনিটে তিনি শহীদ মিনার ত্যাগ করেন। এ সময় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.