রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বর্ষবরণে ঢাকার আকাশে ২৬০০ ড্রোন, ভেসে উঠলো আবু সাঈদ-মুগ্ধরা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

বর্ষবরণে ঢাকার আকাশে ২৬০০ ড্রোন, ভেসে উঠলো আবু সাঈদ-মুগ্ধরা

ছবি : সংগৃহীত

স্বৈরাচারমুক্ত বাংলাদেশের প্রথম বর্ষবরণ। তাই আয়োজন ছিল ব্যাপক ব্যতিক্রম। ছিল সব তাক লাগানো কর্মসূচি। যা মুগ্ধ করেছে সবার মন। এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। সংসদ ভবন এলাকায় আড়াই হাজারের বেশি ড্রোনের এই শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ইতিহাস-ঐতিহ্য ও ২৪ এর বীর যোদ্ধাদের স্মৃতি। দেখানো হয় শহীদ আবু সাঈদ, মুগ্ধ এমনকি ভাইরাল সেই রিকশা চালককেও। দেশের ইতিহাসে প্রথম এই ড্রোন শোর প্রশংসা ছিল সবার মুখে। নতুন বছরের আগমন উপলক্ষে নগরবাসীকে আনন্দঘন সময় উপহার দিতে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। এতে লাখো দর্শক নেচে-গেয়ে বরণ করে নেন বাংলা নতুন বর্ষ ১৪৩২।

আয়োজনে বাড়তি অনুষঙ্গ যোগ করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চলেছে হরদম বেচা-কেনা। কেনাকাটার পাশাপাশি খুশিতে মেতেছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। বন্দী নগরজীবনে অন্তত বর্ষবরণকে ঘিরে এমন জমকালো আয়োজন পেয়ে উৎসবে-আনন্দে মেতে ওঠার পাশাপাশি নতুন বছরে দেশের কল্যাণও কামনা করেন নগরবাসী।

Posted ১১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.