শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেখানেই চূড়ান্ত পতন ঘটবে : হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১০ মে ২০২৫

শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেখানেই চূড়ান্ত পতন ঘটবে : হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে। ৯ মে (শুক্রবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।’

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এদিন বিকেল ৪টা ৫০ মিনিটে এই অবরোধ কর্মসূচি শুরু হয় এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহের নেতৃত্বে। অবরোধ কর্মসূচি শুরুর পর থেকে এখানে অংশ নেওয়া সবাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দেখা যায়, বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়।

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.