রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে : সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ৩০ মে ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে : সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ৩০ মে (শুক্রবার) দুপুরে হাইকোর্টের মাজারগেটে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে তবারক বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশার ওপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি।’

এর আগে বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন সালাহউদ্দিন।

জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি প্রতিচ্ছবি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানকে শাহাদতবরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করে গেছেন।’

এ দেশের গণতন্ত্র ও অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক ভিত্তিস্থাপন করব, সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করব, এ দেশকে একটি সামাজিক সুবিচারভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন- তা বোধগম্য নয় বলে মন্তব্য সালাহউদ্দিন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন। বিএনপি এবং এর সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলে, সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।’

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবে— এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমাণ। যে সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, তা চলমান প্রক্রিয়া।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চায়।’

Posted ৬:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.