বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০২ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। কাজেই যেসব পণ্যের শুল্ক-কর কমবে, সেগুলোর দাম কমতে পারে। আবার যেসব পণ্যের শুল্ক-কর বাড়বে, সেগুলোর দামও বেড়ে যেতে পারে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর কমানো প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আবার কিছু পণ্যে শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
আজ সোমবার (২ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বাজেট পেশ করেন।
বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। কাজেই যেসব পণ্যের শুল্ক-কর কমবে, সেগুলোর দাম কমতে পারে। আবার যেসব পণ্যের শুল্ক-কর বাড়বে, সেগুলোর দামও বেড়ে যেতে পারে।
কমতে পারে যেসব পণ্যের দাম
চিনি
পরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। ফলে কমতে পারে চিনির দাম।
তরল দুধ
প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
বলপয়েন্ট কলম
বলপয়েন্ট কলমেও (পেন) স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
স্যানিটারি ন্যাপকিন
স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
এলএনজি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
আইসক্রিম
সব ধরনের আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
কম্পিউটার মনিটর
২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
বাড়তে পারে যেসব পণ্যের দাম
মোবাইল ফোন
দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে এবং মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতি সুবিধা কমানোর ফলে মুঠোফোনের দাম বাড়তে পারে।
ব্লেড
কারণ দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। ফলে শেভ করার খরচ বাড়বে।
ওয়াশিং মেশিন, ব্লেন্ডার
ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে অব্যাহতির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্লাস্টিকের তৈজসপত্র
প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট্রিজ সামগ্রীসহ অনুরূপ যেকোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
সাবান ও শ্যাম্পু
সাবান ও শ্যাম্পুর কাঁচামালের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে অব্যাহতির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো।
এলপিজি সিলিন্ডার
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এতে বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের দাম।
Posted ৬:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh