বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ এমপিরা ও বাংলাদেশি বংশভূত অন্যান্যরা। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যরা দেখা করেছেন। মঙ্গলবার (১০ জুন) এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে এপিপিজির চেয়ারপারসন ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই সফরে তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বিকেলে সাড়ে ৫টায় কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেছিলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। অধ্যাপক ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। রুহুল আলম সিদ্দিক আরও বলেছিলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং বৈচিত্র্যময়। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সফরকালে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করবেন। মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
Posted ১০:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh