রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমি একটা সুন্দর ইলেকশন দেবো : সিইসি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৬ জুন ২০২৫

আমি একটা সুন্দর ইলেকশন দেবো : সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও প্রস্তুতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা যতই স্বাধীন হই, সরকারের সহযোগিতা তো লাগবে। সরকারের লোকজন লাগবে।

সরকারপ্রধানই বলছেন- আমি একটা সুন্দর ইলেকশন দেবো। তার মানে কী, তার দায়দায়িত্ব তো আছে। সরকার ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না। সরকারের দিকে তাকিয়ে থাকা মানে ওই রকম না, তারা একটা আলোচনা করছেন তো। আলোচনার অগ্রগতি কী, ভিত্তি কী, চিন্তা-ভাবনা কী, এটা তো আমাকে বুঝতে হবে। শুধু টেলিভিশনে বা ভিডিও ক্লিপ দেখে তো সিদ্ধান্তে আসতে পারছি না। তাদের গতি-প্রকৃতি তো আমাকে বুঝতে হবে। তারিখটা নিয়ে তো আজ কত মাস, কত দিন যুদ্ধ চলছে। সরকার এটা নিয়েই তো দলগুলোর সঙ্গে আলোচনা করছে।

সর্বশেষ বিএনপির সঙ্গে আলোচনা করেছে। কাজেই সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে। গতকাল রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন কবে হতে পারে এটা কী সরকার থেকে নিশ্চিত করতে হবেÑ এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আমার কাছে পরিষ্কার নয়। আরপিওর ১১ ধারায় পরিষ্কার বলা আছে, নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে তারিখ ঘোষণা করবে। ছয় মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নেই। তিনি বলেন, আমাদের বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি। না হলে প্রধান উপদেষ্টা কী এত দিন ধরে দলগুলোর সঙ্গে এমনিই আলোচনা করছে। সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান, যাতে সুন্দর নির্বাচন হয়।

জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসেছে, যখনই হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে ডিসেম্বর থেকে জুনের কথা বলা হয়েছিল। এখন আবার নতুন ডাইমেনশন আসছে। লন্ডনে যে ঘোষণা হয়েছে আপনারা যতটুকু জানেন আমিও ততটুকু জানি। ভেতরে আলোচনা কী হয়েছে তা জানি না। আমার কাছে আনসাইন একটা কপি এসেছে, সেটাও কতটুকু তা তো জানি না। ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে। আলাপের পেছনেও আলাপ থাকে। ঘোষণা একটা হয়েছে যদি সত্যি হয়ে থাকে, এখন এক-দেড় ঘণ্টার আলোচনা হয়েছে শুধু একটা স্টেটমেন্ট দিয়ে বোঝা সম্ভব।

কাজেই সেগুলো আমাদের জানতে হবে। আমাদের নিরাপত্তা উপদেষ্টা একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে ইসি হয়তো একটা ডেট ঘোষণা করবে। তিনি আরও বলেন, আমরা কোনো টার্গেট ফিক্সসড করিনি। যখন সরকারের সঙ্গে আলোচনা হবে তখন তারিখ নিয়ে আলাপ হবে। সরকারের কোনো চিন্তা-ভাবনা আছে কি না এটা জানতে হবে। রমজানের আগেও নির্বাচন হতে পারেÑ এখানে যদিও শব্দটা বলেছেন। সরকারের সঙ্গে আলোচনা হলেই আমরা বুঝতে পারবো। সরকারের থেকে ধারণা পেলে আমরা প্রস্তুত আছি। আমরা ডিসেম্বর থেকে জুন, প্রথম যখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল, আমরা সেটা ধরেই প্রস্তুতি তো নিচ্ছি। সরকারের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ হলে তার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। কোথায় জুন আর কোথায় ফেব্রুয়ারি। দূরত্ব তো অনেক কমে আসছে।

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.