রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি : রুমিন ফারহানা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৮ জুন ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে এক কর্মী সভায় বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সেই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। শুক্রবার (২৭ জুন) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে ইউনিয়ন তরুণ দল আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তৃণমূলের নেতাকর্মীদের নামে হয়েছে শত শত মামলা। এমনকি পরিবারের কেউ মারা গেলে ডান্ডাবেরি পরে পেরোল অনুমতি নিয়ে জানাজায় অংশ নিতে হয়েছে। এমন এক সময় ছিল যখন বিএনপির ব্যানার ধরার মতো কাউকে পাওয়া যেত না, অথচ এখন সুসময় আসায় কর্মীদের অভাব নেই।

তিনি আরও বলেন, সুসময়ের পর দুঃসময় আসে। তাই দুঃসময়ের নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না। কারণ, দুর্দিন এখনও শেষ হয়নি। দেশের মানুষ এখনও ভোটাধিকার ফিরে পায়নি। আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাইল-আশুগঞ্জ আসনে সংসদ সদস্য হলে, এই এলাকা মডেল থানায় পরিণত করবো। পাশাপাশি ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

দুর্গাপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিম রানার সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক প্রমুখ।

Posted ৯:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.