বাংলাদেশ অনলাইন : | সোমবার, ৩০ জুন ২০২৫
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুজনের মধ্যকার ফোনালাপ নিয়ে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার (৩০ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ করেছেন। এ সময় তারা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
Posted ১০:৩০ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh