বাংলাদেশ অনলাইন : | বুধবার, ১৬ জুলাই ২০২৫
ফাইল ছবি
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। রাষ্ট্রীয়ভাবে এই দিনটি শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর স্মরণে এই তারিখটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তানিয়া আফরোজের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। এদিনকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ২১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের একটি পরিপত্রে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
দিবসটি উপলক্ষে আজ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, দেশের সব মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh