সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইসরায়েল শর্ত পূরণ না করলে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫

ইসরায়েল শর্ত পূরণ না করলে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইসরায়েল যদি গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয় তাহলে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলকে অন্যান্য শর্তও পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, দীর্ঘমেয়াদী টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। যা দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রদান করে এবং জাতিসংঘকে সাহায্য সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া। অন্যথায় যুক্তরাজ্য সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

পরে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই পদক্ষেপ হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে।

যুক্তরাজ্য সরকার পূর্বে বলেছে যে, স্বীকৃতি এমন এক পর্যায়ে আসা উচিত যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এর সর্বাধিক প্রভাব থাকতে পারে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপর ক্রমবর্ধমান চাপ রয়েছে, যার মধ্যে তার নিজ সংসদ সদস্যরাও রয়েছেন।

গত সপ্তাহে ফ্রান্সও ঘোষণা করেছে যে তারা সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।বিশ্বের ধনী দেশগুলির মধ্যে জি-৭ গ্রুপের মধ্যে এটিই প্রথম।

জরুরি মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, গাজার অসহনীয় পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা হ্রাস পাচ্ছে। এই উদ্বেগের কারণে তিনি এখন এই পরিকল্পনা ঘোষণা করছেন।

Posted ১০:১১ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.