বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
বিয়ে করলেন কলকাতার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ছবি : সংগৃহীত
ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবর, ‘আমেরিকার লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে বিয়ে করলেন অভিনেত্রী। আটলান্টায় থাকেন সুজিত। প্রায় ২৮ বছর সেখানকারই বাসিন্দা তিনি। পাঁচ মাসের প্রেম। তবে খুব অল্প সময়েই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী।’
সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেন, ‘মনের মতো মানুষ পেয়েছি। যে কারণে আমি না করতে পারিনি।’
তনুশ্রী আরও বলেন, “ভাবনাটা ছিল শুধুই ঘোরার। সুজিতের সঙ্গে কয়েকটা দিন একান্তে সময় কাটাব, এই ভেবেই লাস ভেগাসে পা রাখা। বিয়ে করব, এটা স্বপ্নেও ভাবিনি।”
একটা সময় প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড তারকা তনুশ্রী চক্রবর্তী-রুদ্রনীল ঘোষ। বিচ্ছেদের অনেক বছর পার হয়ে গেছে অবশ্য। তনুশ্রী সদ্য বিয়ে সারলেন। সে খবর রুদ্রনীলের ঘোষণা, ‘২০২৬-এর মাঝামাঝি আমিও বিয়ে করছি।’
Posted ১১:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh