বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ছোটবেলায় ভ্যালেন্টাইন কার্ড দিতাম : দীঘি

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ছোটবেলায় ভ্যালেন্টাইন কার্ড দিতাম : দীঘি

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত

সামনেই বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটি নিয়ে ছোটবেলায় বেশ উন্মাদনা থাকলেও এখন কাজের চাপে সেই সুযোগ পান না চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ধানমন্ডিতে এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার ভ্যালেন্টাইন স্মৃতি রোমন্থন করলেন এই গ্ল্যামার কন্যা।

দীঘি বলেন, “যখন স্কুলে পড়তাম, তখন ভ্যালেন্টাইন ডেতে বন্ধুদের কার্ড দেওয়া, ফুল দেওয়া—এসব প্রচুর হতো। খুব আনন্দ করতাম। তবে এখন যেহেতু বড় হয়ে গেছি, তাই কাজ করাটাই বেশি হয়। এবারও ভ্যালেন্টাইনে শুটিংয়ের প্ল্যান আছে। আর কাজ না থাকলে জ্যামের ভয়ে বাসাতেই থাকি।”

নায়িকা এদিন ধানমন্ডির অভিজাত এলাকায় চীনা লাইফস্টাইল ব্র্যান্ড ‘মুমুসো’র দ্বিতীয় শোরুম উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন। ফিতা কেটে জমকালো এই আয়োজনের সূচনা করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান।

তিনি আরও জানান, প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো দারুণ সব কালেকশন রয়েছে এই শোরুমে। সে কারণে এখানে এসেছেন তিনি। পরিবারের জন্য স্কিনকেয়ার, ফ্যাশন, হোম অ্যাক্সেসরিজও কিনবেন এখান থেকে।

দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। সাংস্কৃতিক অঙ্গনে তার বেড়ে ওঠা। বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। এই ছবিতে নায়ক মান্না ছিলেন দীঘির প্রিয় ‘কাবুলিওয়ালা’। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে সে। এছাড়া দাদীমা, চাচ্চু, বাবা আমার বাবা, ১ টাকার বউ ও অবুঝ শিশুর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মন জয় করে দীঘি। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন।

Posted ২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.