বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নানা শর্তে বিজয়-রাশমিকার বিয়ে

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নানা শর্তে বিজয়-রাশমিকার বিয়ে

বিজয়-রাশমিকা। ছবি : সংগৃহীত

রাশমিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ের কার্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের নানা অনুষ্ঠান নিয়েও চলছে আলোচনা। জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার এবং খুব কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অত্যন্ত ব্যক্তিগত পরিসরে হবে বিয়ে। তবে অতিথিদের নির্দেশ দেওয়া হয়েছে, অনুষ্ঠানের ছবি এবং ভিডিও যাতে কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়।

বিয়ের অনুষ্ঠানে ‘নো-ফোন পলিসি’ থাকবে। অর্থাৎ, কোনো অতিথি ফোন নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। এমনটাও শোনা যাচ্ছে, বিয়ের পরে রশ্মিকা মন্দানা প্রায় এক মাসের জন্য কাজ থেকে বিরতি নেবেন। শুধু তাই নয়, ‘ককটেল ২’-এর পরে রশ্মিকা এবং শাহিদকে অমিত শর্মার রোম্যান্টিক-কমেডি ছবিতে দেখা যাবে। যদিও সেই সিনেমার মুক্তি অনিশ্চিত বলা চলে।

রাশমিকা এবং বিজয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, উদয়পুরে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ে হবে তাদের। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান এবং ২৬ ফেব্রুয়ারি ‘সাতপাকে বাঁধা’র মাধ্যমে শেষ হবে সবটা। অতিথিদের তালিকাও খুবই ছোট রাখা হয়েছে। জানানো হয়েছে ফোন ব্যবহার করা যাবে না কোনোভাবে।

রাশমিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে সবচেয়ে চর্চিত বিষয় হলো, কোনো অভিনেতা বা ইন্ডাস্ট্রির সহকর্মীকেও আমন্ত্রণ জানানো হবে না বলে সূত্রের খবর। অতিথিদের তালিকায় কেবল পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরাও রয়েছেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঐতিহ্যবাহী পারিবারিক রীতিনীতি মেনেই হবে বিয়ে।

Posted ১০:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1481 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.