বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ওই অনুষ্ঠানে যারা সাংবাদিক ছিলেন, অবন্তী তাদের অনুরোধ করেন যেন টপ অ্যাঙ্গেল থেকে তার ভিডিও ধারণ না করা হয় অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অবন্তী।

ঘটনার ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অবন্তীকে সমর্থনে এগিয়ে আসেন অভিনেত্রী পরীমনিও। এবার অবন্তীর পাশে দাঁড়িয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

একটি সাক্ষাৎকারে মিম বলেন, যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনও এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, যারা প্রকৃত সাংবাদিক, তারা কখনো এমন আচরণ করেন না।

তিনি আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।

মিম জানান, নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী অনুষ্ঠান কভার করেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা যেমন দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি শিল্পীরাও তাদের কাজের প্রতি দায়বদ্ধ। এই পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক বজায় রাখা উচিত।

Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.