বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১২ মে ২০২৬
দিলারা হানিফ পূর্ণিমা । ছবি : সংগৃহীত
দিলদরিয়া হাসি আর মায়াবী চাহনিতে ঢালিউড মাতিয়ে রাখা এক নাম,দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের সেই রূপালি পর্দার জনপ্রিয় মেয়েটি আজও যেন সময়ের ঘড়িতে এক চিরযৌবনা রহস্য। সময় বদলেছে, পর্দার সমীকরণ বদলেছে, কিন্তু কমেনি তার আবেদন, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বারবার নতুন মোড়কে উপস্থাপন করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলাটাকেই যেন অভ্যাসে পরিণত করেছেন এই লাস্যময়ী সুন্দরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। যা দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। প্রকাশিত ছবিতে, গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছে।
খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর বড় দুলে পূর্ণিমার উপস্থিতি যেন আলাদা এক আভিজাত্য তৈরি করেছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মিষ্টি হাসি, কোথাও দূরে তাকিয়ে থাকা সব মিলিয়ে তার লুক আর স্টাইলিং ভক্তদের নজর কেড়েছে।
বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা। ভক্তদের অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’ আবার কেউ বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা।’
প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্যে সবার মন জয় করে নেন।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh