Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে নিউইয়র্কে অবস্থান করতে পারেন। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এ সফরে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

এ ছাড়া নিউইয়র্কে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরকালে কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গেও সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

Posted ১০:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2370 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.