শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পোপের পরামর্শ পরিষদে প্রথমবারের মতো নারী নিয়োগ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১

পোপের পরামর্শ পরিষদে প্রথমবারের মতো নারী নিয়োগ

পোপ ফ্রান্সিস ক্যাথলিক ঐতিহ্য ভেঙে পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) ভোট দেওয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে এই প্রথম একজন নারীকে নিয়োগ দিয়েছেন। ৬ ফেব্রুয়ারি (শনিবার) সিনোদে দু’জন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেয়া হয়েছে। এর একজন ফরাসী নারী নেথালি বিকোয়ার্ত। সিনোদেই তিনি ২০১৯ সাল থেকে পরামর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন। নেথালি বিকোয়ার্ত (৫২) ফ্রান্সভিত্তিক জাভিয়ার সিস্টার্সের সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রীসম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন।

সিনোদ অব বিশপস এ অপর আন্ডারসেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন। এই নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ।

তিনি আরো বলেন, সিস্টার নেথালি বিকোয়ার্তের নিয়োগ ও তাকে ভোট দেয়ার ক্ষমতা দেয়ার মধ্যদিয়ে দরোজা খুলে গেলো। বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন।

তবে তাদের ভোটাধিকার থাকে না। আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপস এর সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন। সূত্র : রয়টার্স।

Posted ৯:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.