শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ২০ আগস্ট সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকের সামনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার। তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, আহত সব রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে। এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা। পরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চিকিৎসাধীন আহত ও তাদের স্বজনদের আশ্বস্ত করে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সবকিছুই করছে সরকার।

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.