শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন দিল্লিতে : সালাহউদ্দিন

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন দিল্লিতে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার “রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে”। তাঁর দাবি, রাজনৈতিক পরিসরে তাঁদের অস্তিত্ব এখন শুধু “মাঝেমধ্যে চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ”।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচার, সামরিক শাসক বা ফ্যাসিবাদের উৎপত্তি না হয়।”

বিএনপি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্র চর্চা ও রক্ষায় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী—

বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ৭ নভেম্বরের ঘটনা, ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সংসদীয় শাসনব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করাও বিএনপির নেতৃত্বেই সম্ভব হয়েছে।

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন। একদলীয় শাসন চাপিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

Posted ৯:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.