শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আওয়ামী লীগ ভারতীয় দল, হাসিনার স্থান দিল্লিতে : সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

আওয়ামী লীগ ভারতীয় দল, হাসিনার স্থান দিল্লিতে : সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছেন তার নিজের স্থান দিল্লিতে। আওয়ামী লীগ ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, শেখ মুজিব ও তার মেয়ে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে এবং এ দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই একদলীয় ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এ দেশের মানুষের গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়ে আলেম সমাজের ওপর নির্যাতন এবং আলেমদের হত্যা করেছে। এরা মূলত ইসলামবিদ্বেষী সরকার ছিল।

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদ্রাসাছাত্রদের হত্যা করেছিল। এভাবেই আওয়ামী লীগ এ দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল। ফল স্বরূপ এ দেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে।

পহরচাঁদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

Posted ১২:০২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.