শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে : শীর্ষ মার্কিন জেনারেল

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে : শীর্ষ মার্কিন জেনারেল

শীর্ষ মার্কিন জেনারেল এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। ছবি : সংগৃহীত

তালেবান দখল নেওয়ার পর আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন এক শীর্ষস্থানীয় মার্কিন জেনারেল। তিনি মনে করেন- এমন আফগান পরিস্থিতিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গত ৩ সেপ্টেম্বর জেনারেল মার্ক মাইলি এই সতর্কতার কথা জানান।

মার্কিন সেনাদের চলে যাওয়া এবং তালেবানে হাতে কাবুলের পতনের পর পাঞ্জশির উপত্যকায় গড়ে উঠেছে ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। গত কয়েক দিন ধরে উপত্যকাটি দখলে তালেবান অভিযান শুরু করেছে।

জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি বলেন, আমার সামরিক অভিজ্ঞতা বলে, আফগানিস্তানের পরিস্থিতিতে একটি গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে।

কাবুল দখলের পর এখনও সরকার গঠন করতে না পারা, ক্ষমতা সংহত ও কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তুলতে তালেবানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই মার্কিন জেনারেল। তার মতে, আমি মনে করি সেখানে বড় ধরনের গৃহযুদ্ধ শুরু হওয়ার বাস্তবতা রয়েছে। আর তা এমন পরিস্থিতির দিকে নিয়ে যাবে, যেখানে আল কায়েদা বা আইএস কিংবা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী আবির্ভূত হতে পারে। তিনি আরও বলেন, এক, দুই, তিন বছরের মধ্যে অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সূত্র : এএফপি

Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.