শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আবদুল হামিদ কীভাবে বিদেশে গেলেন, তদন্ত করবেন আবরার-রিজওয়ানা-সাখাওয়াত

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১২ মে ২০২৫

আবদুল হামিদ কীভাবে বিদেশে গেলেন, তদন্ত করবেন আবরার-রিজওয়ানা-সাখাওয়াত

অধ্যাপক সি আর আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে গেছেন। এ ঘটনা তদন্তের জন্য রোববার (১১ মে) উচ্চপর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এই কমিটি বেশ কিছু বিষয় পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। বিষয়গুলো হচ্ছে—

ক. ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশে গেলেন।

খ. এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না।

গ. কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তা নির্ধারণ করা এবং সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়, সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

এসব কাজ সম্পাদনের লক্ষ্যে কমিটি প্রয়োজনবোধে প্রাসঙ্গিক দলিলপত্র, যন্ত্রপাতি ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সহযোগিতা নেওয়ারও এখতিয়ার থাকবে। প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতেও পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.