শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আ. লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : ওবায়দুল কাদের

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২

আ. লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

২৭ নভেম্বর (রবিবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা।

তিনি বলেন, দেশে প্রথম স্বৈরাচার সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন শেখ হাসিনা। বিএনপি সরকার পতনের আন্দোলন দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। তাদের এই স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

Posted ১২:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.