শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এবার তৃতীয় বিয়ে করলেন সালমান শাহ’র স্ত্রী সামিরা

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৫ আগস্ট ২০২১

এবার তৃতীয় বিয়ে করলেন সালমান শাহ’র স্ত্রী সামিরা

ছবি : সংগৃহীত

তৃতীয় বিয়ে করলেন ঢাকাই সিনেমার ইতিহাসের অন্যতম সফল নায়ক সালমান শাহ’র সাবেক স্ত্রী সামিরা। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ সামিরার নতুন স্বামী। এর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর পর সামিরা দ্বিতীয়বারের মতো বিয়ে করেন মোশতাক ওয়াইজকে৷ তিনি ছিলেন সালমানেরই বন্ধু। খবরটি নিশ্চিত করেছেন সামিরার প্রাক্তন স্বামী মোশতাক।

মোশতাক জানান, সামিরা বিয়ে করেছে৷ সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো৷ এছাড়া এ বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই কন্যা সন্তানের ওপর কোনো প্রভাব ফেলবে না৷ মোশতাক আরও বলেন, গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে সামিরা ইশতিয়াকের বাসাতেই থাকছেন। তাদের তিন সন্তান সামিরার সঙ্গেই থাকেন। সন্তানরা প্রতি শুক্রবার বাবার বাসায় আসে৷

বিয়ে প্রসঙ্গে সামিরা জানান, সালমান শাহের স্ত্রী হিসেবে পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী৷ অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। ‌আমার জীবনেও পরিবর্তন এসেছে৷ আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো।

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.